
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম নারায়ণগঞ্জ শহরে কয়েক হাজার বিএনপির, সদর ও বন্দর ভোটারদের নিয়ে নির্বাচনী প্রচারণা করেন।
১লা ফেব্রুয়ারি বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর থেকে নির্বাচনী শোডাউনটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মন্ডলপাড়ায় গিয়ে সমাপ্ত হয়।
এর আগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারনায় সদর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় জড়ো হতে শুরু করে। পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা নির্বাচনী গণসংযোগে অংশ গ্রহন করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এসময় উপস্থিথ নেতৃবৃন্দরা ধানের শীর্ষের পক্ষে শ্লোগান দিতে থাকেন। গনসংযোগের মিছিলটি চাষাড়া চত্তরে আসলে সাধারণ জনতা তাদের সাথে মিছিলে যোগদান করতে শুরু করে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার অংশ গ্রহনে মিছিলটি গণজোয়ারে পরিনত হয়। এদিকে মিছিলে বিশৃঙ্খলা এড়াতে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু গণসংযোগের সামনে থেকে নেতৃত্ব দেন।
নির্বাচনী প্রচারণা থেকে নারায়ণগঞ্জ- ৫ এর প্রার্থী এড.আবুল কালাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমি তিন তিনবার নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ হয়েছে। আমি আশাকরি আগামীতেও আপনাদের সেবার করার আমার সুযোগ হবে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারী আপনেরা ধানের শীষের মার্কায় ভোট দিবেন এবং দেশের ও জনগণের স্বার্থে আমাকে সুযোগ দিবেন।
নির্বাচনী প্রচারনায় মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও নারায়ণগঞ্জ এর তিন তিনবারের বিজয়ী এড.আবুল কালাম ভাইকে আমাদের নেতা তারেক রহমান মনোনীত করেছেন। আগামী ১২ ই ফেব্রুয়ারী আপনেরা যারা গুপ্ত রাজনীতি করে তাদের বিরুদ্ধে ধানের শীষে ভোট দিয়ে আবুল কালামকে জয়যুক্ত করবেন। আমাদের নেতা তারেক রহমান নারায়ণগঞ্জ ৫ একজন যোগ্য ও দক্ষ প্রার্থী দিয়েছেন। তিনি এর আগেও আপনাদের জন্য কাজ করে গিয়েছে। আপনেরা আগামী নির্বাচনে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এসময় নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, শাহ ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, মনির খান, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, ডা: মুজিবুর রহমান, হাজী ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, দিদার খন্দকার, মনির হোসেন, সুজন মাহমুদ, শাহ রিয়ার চৌধুরী ইমন, দুলাল হোসেন, সুজন মাহমুদ, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল প্রমূখ।

