
সচেতন রিপোর্ট : সিদ্ধিরগঞ্জে গোদনাইল পিজন একতা ক্লাবের ২০২৫-২৬ ইং সালের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে নাসিক ৬নং ওয়ার্ডের কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জনাব মো: ফারুক প্রধান, ক্লাব সেক্রেটারি হাজী আহম্মেদ শরীফ, ইমতিয়াজ খান আবির, মো: জাহিদ, মো: হাসান, মো: সোহেল মোল্লা, হাজী আমজাদ হোসেন, মো: ফারুক, মো: মনির, মো: মালেক, মো: বিপ্লব, মো: সেলিম হোসেন প্রমুখ। এসময় বক্তব্যে এডভোকেট শাহ আলম মানিক ধানের শীষে ভোট চেয়ে বলেন, ‘আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অন্যায় সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখবেন। বিগত বছরগুলোতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র বন্দী অবস্থায় ছিল। দেশকে মুক্ত করতে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।’

