
মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বাঙালের মোড়ে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দলীয় নেতাকর্মীরা আপনারা পরিশ্রম করুন। সকলের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থী বিজয় লাভ করবে। সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার বইছে। এই জনসমর্থন দেখে একটি দল হিংসাত্মকভাবে ধানের শীষের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলছে।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, যাতে আমাদের সন্তানদের আর ঢাকায় বা খুলনায় গিয়ে অতিরিক্ত খরচ করে পড়াশোনা করতে না হয়। সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু প্রমুখ।
এ সময় ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঙালের মোড় এলাকার পথসভাস্থল। বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।

