
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ৫ তারিখের পূর্বে আমাদের দেশটা ১৭ বছর শাসন করেছিল শেখ হাসিনার সরকার। নানা অন্যায় অত্যাচারের পর স্বৈরাচার শেখ হাসিনা ৫ তারিখের পরে রিজাইন দিয়ে পালিয়ে যাওয়ার পরে দেশের মানুষ শেখ হাসিনা স্বৈরাচার যা করেছে এখন যেনো কেউ আর তা না করে তার প্রতিফলন দেখতে চায়। শেখ হাসিনা দেশকে ধ্বংস করার জন্য দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। মানুষকে জেল জুলুম অত্যাচার নির্যাতন করে গুলি করে হত্যা করে যেসব অপরাধ করেছে আর কেউ যেন ক্ষমতায় এসে এসব অপরাধ করতে না পারে।
০৫ তারিখের পর ০৮ তারিখে একটি সরকার গঠিত হয়েছে। এই সরকার ভোটে নির্বাচিত না। তাদের ওপর আমাদের সকলের সমর্থন রয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার।এটা রাজনৈতিক কোন সরকার না। শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে হত্যা করে। ২০১৪ সালে, ২০১৮ সালে, ২০২৪ সালে যে নির্বাচন হয়েছে কোনটা হয়েছে দিনের ভোট রাতে। কোনোটা হয়েছে আমি তুমি ডামি নির্বাচন। কোনোটা হয়েছে বলপূর্বক নির্বাচন। একটা নির্বাচনেও এদেশের জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন এই সরকারের কাছে আমাদের একটাই দাবি এখন যেন জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড ও বাদ জুম’আ নাসিক ১নং ওয়ার্ডে বিএনপি নেতৃবৃন্দদের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, ফ্যাসিস শেখ হাসিনা জুলুম অত্যাচারের করেছে এদেশের মানুষের উপর। এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধভাবে লুটপাট করে বিদেশে পাচার করেছে। অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। এসব সম্পদ ফিরিয়ে আনার ও বাজেয়াপ্ত করার দাবি আমরা জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার আদালতকে ব্যবহার করে ফরমায়েশি রায় দিতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেল খাটিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন তার বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। বিদেশে থেকে তিনি স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন। আমরা এ সরকারের কাছে চাই, দেশে যেন আইনের শাসনের প্রতিষ্ঠা পায়। মানুষ যেন বিচারালয়ে গিয়ে ন্যায় বিচার পায়।

