দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস ও ২১৯ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হয় টাইগাররা।
৪০৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম। প্রতিরোধ বলতে এটাই– দুই ওপেনারের ব্যাট থেকে আসে ৫৮ রানের জুটি। এই জুটি ভাঙেন উইয়ান মুল্ডার। তানজিদ তামিম উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ২৯ রানে। রানের খাতা না খুলেই ফেরেন মুমিনুল। তাকেও প্যাভিলিয়নে পাঠান মুল্ডার।
এরপর ইয়ানসেনের শিকার ৩৮ রান করা ওপেনার রবিন। ক্রিজে যাওয়ার পর সাবলীল ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়। তাকে ফিরিয়ে পঞ্চাশ ছোঁয়া জুটি ভাঙেন কাগিসো রাবাদা। ৩৩ বলে সাত চার ও এক ছয়ে ৪১ রান করেন হৃদয়। ২৫ বলে দুই চারে ১৫ রান করেন লিটন। ৩ বলে ২ রান করে ফেরেন জাকের আলিও। অধিনায়ক শান্ত আউট হন ৩৪ রানে। শেষ পর্যন্ত ১৮৪ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
সেঞ্চুরির পর সাত উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। ইয়ানসেনের শিকার দুই উইকেট।
এর আগে, প্রথম ইনিংসে প্রোটিয়াদের বোলিং তাণ্ডবে মাত্র ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।



