আজ শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) এবং নাদিরা (৩০)।

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, অগ্নিকাণ্ডের পরপরই তারের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভর্তি হওয়া রোগীদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে।

ডা. সুলতান আরও জানান, বর্তমানে প্রত্যেক রোগীর অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

Exit mobile version