বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি বোর্ড মিটিংয়ে সংস্থার পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাহকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এই সিদ্ধান্ত শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন এবং ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখাই সংস্থাটির লক্ষ্য, যেখানে ভবিষ্যতের পরিকল্পনায় মূলত বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং এর বাণিজ্যিক উন্নতির ওপর জোর দেওয়া হয়েছে।
জয় শাহ বলেছেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে তাতে আমি অনেক সম্মানিত এবং প্রত্যেক পরিচালকের প্রতি তাদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে সেবা দেওয়া একই সঙ্গে একটি বিশেষ সুযোগ এবং দায়িত্ব। এবং আমি বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমাদের সদস্যদের সাথে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমাদের খেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাকর অধ্যায়ে প্রবেশ করছি আমরা। লস অ্যাঞ্জেলস ২৮ এর অলিম্পিক গেমসে ক্রিকেটের ফেরাটা আমাদের খেলাকে নতুন দর্শকশ্রোতার কাছে পরিচিত করার এবং খেলোয়াড় ও ভক্তদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার দারুণ সুযোগ।’
শাহ বলে গেলেন, ‘সফল ইভেন্ট আয়োজনের বাইরেও আমাদের দায়িত্বের পরিধি আরও অনেক বিস্তৃত। ভক্ত, অ্যাথলেট, বাণিজ্যিক অংশীদার ও অন্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের প্রতি লক্ষ্য রেখে ক্রিকেটের জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করেছি যে ক্রিকেটের সবচেয়ে শক্তির জায়গা হলো, মানুষকে একই ছায়াতলে আনতে পারার ক্ষমতা। বোর্ড ও আমাদের সদস্যদের সমর্থনে আমাদের মনোযোগ থাকবে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার দিকে এবং নিশ্চিত করতে হবে, আমাদের অর্জিত উন্নতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে।’