আজ শনিবার, নভেম্বর ১৪, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর আদাবরে সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি জানান, সন্ধ্যার দিকে তাকে গোয়েন্দা পুলিশের একটি টিম হেফাজতে নেয়। পরে তাকে দিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে কি বিষয়ে তাকে ডিবি কার্যালয় নিয়ে গেছে সে বিষয়টি স্পষ্ট করে বলেননি তিনি।

এদিকে, ডিবি পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আগামীকাল তাকে আদালতে চালান করা হবে বলে জানা যায়।

Exit mobile version