
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর নির্দেশে জেলা ব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি “ক” জোনের এসআই মিজানুর রহমান, পিপিএম ও মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই মাহমুদুর রহমানদের সমন্বয়ে একটি চৌকশ টিম গোপন তথ্যের ভিত্তিতে ১১/১১/২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পাগলা ধোপাতিতা সাকিনে মাদক ব্যবসায়ী মিঠুন ও রাব্বি’র মাদক স্পটে অভিযান চালিয়ে মিঠুন-রাব্বির ০২ (দুই) জন সহযোগীকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। মিঠুন ও রাব্বিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক উদ্ধার সংক্রান্তে ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের তথ্য
১। আঃ রহমান (২৬), পিতা- জয়নাল আবেদীন, মাতা- রাজিয়া বেগম স্থায়ী সাং- পাটুখালী, ইউনিয়ন- মরিচবুনিয়া, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী এ/পি- পাগলা ধোপাতিতা সোরহাব পেদা’র বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং
২। মুনসুর (২০), পিতা- আঃ জলিল, মাতা- বিউটি বেগম, সাং- ছোট আউনিয়াপুর, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি- পাগলা ধোপাতিতা সীমার বাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ
উদ্ধারকৃত আলামত
১। ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা।
২। ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট।

