আজ শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ খ্রিস্টাব্দ
১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে এসআরবি-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে এসআরবি-১১ নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১২ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ১২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এক ব্যক্তি নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করে আসছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসআরবি-১১,সদর কোম্পানি এর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে পৌঁছালে ১ ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। তখন তাকে হাতেনাতে আটক করা হয়। এবং তার বসতঘরের সীমানা প্রাচীরের ভেতর দরজার সম্মুখে রোপণকৃত অবস্থায় একটি জীবিত সবুজ রঙের গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (প্রায় ৬ ফুট) এবং ডালপালা ও পাতাসহ মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
​গ্রেফতারকৃত আসামি হলো
​মো. মোবারক হোসেন @ কালে খান (২৮), পিতা- মৃত আনোয়ার হোসেন, মাতা- রাজিয়া খাতুন, সাং- শিমুলপাড়া, বিহারী ক্যাম্প, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
​প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ নিজ বসতবাড়ির অভ্যন্তরে সুকৌশলে অবৈধভাবে গাঁজা গাছের চাষাবাদ করে আসছিল।
​৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Exit mobile version