পুলিশ সুপার, নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোষ্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১০/১১/২০২৬ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় নাটোর জেলার নাটোর সদর থানাধীন বনবেলঘরিয়া নারায়নপাড়া কবরস্থানের সামনে রাজশাহী টু ঢাকাগামী মহাসড়কেরে উপর হতে ধৃত আসামী ১। মোঃ কাইয়ুম রেজা (৩০), পিতা-মোঃ সেরাজুল ইসলাম, সাং-চর ভবানীপুর, ২। মোঃ বেনজীর আহমেদ(৪০), পিতা-মোঃ আঃ খালেক, সাং-চিল্লহরিপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে আটক করেন।
এ সময় গ্রেফতারকৃত ০১নং আসামীর হেফাজত হতে ৩৬ বোতল FAIRDYL এবং ০২ নং আসামীর হেফাজত হতে ১৪ বোতল ESKuf উদ্ধার করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


