আজ রবিবার, নভেম্বর ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে। এসব বিলের ওপর আলোচনা হবে।

আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছর জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।

এদিকে, অধিবেশনের প্রথম দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে।

পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বিরোধী দলের পক্ষ থেকে চলমান বা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও নির্দিষ্ট সময় নির্ধারণ করে আলোচনা হতে পারে।

তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এ অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি এ-সংক্রান্ত প্রস্তাব তৈরির কাজ করছে। আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

Exit mobile version