
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমান রাজকে। আর সদস্য সচিব করা হয়েছে শরিফুল ইসলাম মিলনকে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

