ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। আগামী ৩০ নভেম্বর থেকে তার এই অবসর কার্যকর হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. রফিকুল ইসলামের জন্ম তারিখ ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। বয়স ৫৯ (ঊনষাট) বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী তাকে আগামী ৩০ নভেম্বর সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ছুটির প্রাপ্যতা থাকায় একই আইনের ৪৭ ধারা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১২ মাসের জন্য তাকে পূর্ণগড় বেতনে অবসর-উত্তর (পিআরএল) ছুটি মঞ্জুর করা হয়েছে।
প্রজ্ঞাপনে আগামী ৩০ নভেম্বর বিকালে বর্তমান পদের দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে অর্পণ করে অবসর-উত্তর ছুটিতে যাওয়ার জন্য রফিকুল ইসলামকে অনুরোধ করা হয়েছে।


