২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তফিজুর রহমান।

সভার শুরুতেই ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় শারদীয় দূর্গাপূজার উৎসব ধর্মমত নির্বিশেষে সকলে মিলে সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম ও সফল্যকে সাধুবাদ জানান এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে, ভবিষ্যতে এভাবেই সকলের সম্মিলিত প্রচেষ্টা আইনশৃংখলা বজায় রাখার ক্ষেত্রে গরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অপরাধ পর্যালোচনা সভার প্রথমাংশে তিনি ঢাকা রেঞ্জাধীন ১৩ টি জেলার অপরাধসূচক পর্যালোচনা করেন এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসারগণকে এ সংক্রান্ত বিষয়ে অনলাইনে দিকনির্দেশনা প্রদান করেন। সভার দ্বিতীয় অংশে ১৩ জেলার পুলিশ সুপার মহোদয়গণের সহিত তিনি জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের গৃহীত বিশেষ ব্যাবস্থা সমূহ নিয়ে আলোচনা করেন।
উক্ত সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার সেপ্টেম্বর ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ডিআইজি মহোদয় অপরাধ উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারসহ জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, গুজব ও অপতথ্যের বিস্তার রোধ এবং গুজবকে কেন্দ্র করে কেউ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার।
সভার সমাপনী বক্তব্যে ডিআইজি মহোদয় রেঞ্জের সার্বিক অপরাধ পরিস্থিতির আরও উন্নয়ন, জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদান, প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সমন্বিত অভিযানের কার্যকারিতা বৃদ্ধি করে একটি নিরাপদ ও জনবান্ধব আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।