“নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি কবির হোসেন (৬০)’কে গ্রেফতার করেছে এসআরবি-১১”
১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির (৪৫) চর কিশোরগঞ্জস্থ তার নিজস্ব ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা চিহ্নিত সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে। দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও মারাত্মক দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কটিতে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনাটি নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে। উক্ত ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
৩। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই প্রধান অভিযুক্তরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকেই এসআরবি-১১ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে গোপন গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ২৬ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় এসআরবি-১১ এবং এসআরবি-১৫ (কক্সবাজার)-এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেন (৬০) পিতা- মৃত মোমতাজ উদ্দিন, সাং- খালিয়ারচর, ০৯ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন ও পোস্ট- কালাপাহাড়িয়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ’ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৫। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


