আজ শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের ভূয়া স্টাফ পরিচয় দিয়ে ডিজিটাল যোগাযোগ মাধ্যেম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক আবু হুরায়রা(৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেসবিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেছেন, নাটোর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার আরো জানান, আবু হুরায়রা একাধিক নামে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক ব্যক্তি, সরকারী চাকরিজীবিদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যেমে প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয় দিয়ে আসছিলেন। এ পরিচয় দিয়ে এই প্রতারক সরকারী সুযোগ সুবিধা দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিকাশ, নগদ, রকেট এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যেমে অর্থ দাবি করত।

প্রেসবিফ্রিং এ পুলিশ সুপার আরো জানান, আবু হুরায়রা ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার রংপুর রেডিও টেকনিশিয়ান পরে চাকুরিরত ছিলেন। রংপুরে অবস্থান কালে প্রতারণা মামলায় বরখাস্ত হয়। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও প্রতারনা মামলা রয়েছে বলেও জানান, পুলিশ সুপার।

Exit mobile version