
সোনারগাঁ( প্রতিনিধি); নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সোনারগাঁও থানার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা,ওয়ারেন্টভুক্ত ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ৮অক্টোবর রাতে উপজেলা বিভিন্ন ইউনিয়নে সোনারগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামিরা হলো ১। সবুজ (২৬),২। হীরা (৩৫),৩। আব্দুল রাজ্জাক (৬০),৫। মোঃ হুমায়ন কবির (৩৫),৬। মোঃ শামীম (৪০),৭। জাহাঙ্গীর (২৭),৮। মুরসালিন (৩০),৯। মোঃ আবু সাঈদ (৩৮),১০। মোঃ লিচু মিয়া (৩২) মাদক মামলায়- ১.মোঃ রিপন (৩২),বৈষম্য বিরোধী আইনে-১.মোঃ রতন মিয়া (৫৫) ওয়ারেন্টভুক্ত-১। মোঃ তাওলাদ হোসেন,২। মাজহারুল ইসলাম (২৫), গ্রেফতারকৃত আসামিদের ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বিভিন্ন ইউনিয়নসহ স্হায়ী ঠিকানা বিভিন্ন জেলাতে।গ্রেফতারকৃতদের জেলা -নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো
সোনারগাঁও(প্রতিনিধি); সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী রোড শো সম্পন্ন হয়েছে। সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সোনারগাঁওয়ের সব প্রত্নস্থল পরিদর্শন,সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। ৯ অক্টোবর শনিবার সকালে পানাম নগরীতে রোড শোর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক লেখক ও গবেষক ড. আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা ও পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিল আহমেদ।রোড শোতে বক্তব্য রাখেন,কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস,যুগ্ম আহ্বায়ক কবি,সংগঠক রহমান মুজিব,লেখক ও সাংবাদিক মিজানুর রহমান,সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। এ সময় অন্যদের বক্তব্য রাখেন,সংগঠক মতিউর রহমান, লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল,সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন,লেখক সেলিম আহমেদ প্রধান,সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক, লেখক ও শিক্ষক আসমা আখতারী,লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার,লেখক ও সংগঠক শংকর প্রকাশ, লেখক মোফাখখার সাগর,লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী ও সাংবাদিক মো.বিল্লাল প্রধান।
রোড শোতে ঐতিহাসিক মহজমপুর শাহী জামে মসজিদ, গোয়ালদি শাহী মসজিদ,প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, বিভিন্ন ঐতিহাসিক সেতু, মসজিদ, সমাধি, সরদারবাড়ি ও পানাম নগরীসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল পরিদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।রোড শোতে বক্তারা বলেন,সোনারগাঁওয়ের ঐতিহাসিক নিদর্শনগুলোর পরিচিতি বাড়ানো,সংরক্ষণে নাগরিকদের সম্পৃক্ত করা এবং পুরাকীর্তি সংস্কার ও সংরক্ষণে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে জনমত গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

