আজ বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রান্সে প্রতিষ্ঠানে অব্যবস্থাপনার প্রতিবাদে চলমান বিক্ষোভের জন্য অনিয়ন্ত্রিত গণঅভিবাসন ও ইসলাম ধর্মের প্রভাবকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ অক্টোবর) ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।

ট্রাম্প লেখেন– ফ্রান্সে যা ঘটছে, তা পুরোপুরি অনিয়ন্ত্রিত অভিবাসনের ফল। এরপর যোগ করেন, এটা স্কুলের বিষয় নয় বরং ইসলাম একটি মহান দেশকে দখল করে নিতে চাইছে।

গত মাসে বিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষার্থীদের চাপ, শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের বেহাল দশা, অতিরিক্ত সময় স্কুলে অবস্থানসহ নানা ইস্যুতে ফ্রান্সে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। প্রথমে সুবিধাবঞ্চিত শহরতলিতে থাকলেও বিক্ষোভ পরে ছড়িয়ে পড়ে সারাদেশে।

এতে হাইস্কুলের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় তাদের শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা।

এখন পর্যন্ত এই বিক্ষোভের জেরে পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বন্ধ রয়েছে দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।

দেশটির সরকার জানিয়েছে, আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত সংঘর্ষে ২ শতাধিক শিক্ষার্থী ও ৭ শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

Exit mobile version