
৩ অক্টোবর ২০২৬, শনিবার পেট্রোলিয়াম ভবনে ট্যাংকলরী মালিক সমিতি, সিলেট-এর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি হুমায়ুন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়—
১. সিলেটের তিনটি ডিপোর আওতাধীন যেসব ট্যাংকলরী এখনো সমিতির তালিকাভুক্ত নয়, সেসব ট্যাংকলরীকে আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে সমিতির চার্টার/তালিকাভুক্তির আওতায় আনতে হবে।
২. আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট সকল ট্যাংকলরীকে সমিতির তালিকাভুক্তি সম্পন্ন করে ডিপো থেকে জ্বালানি তেল পরিবহন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়।
৩. সমিতির তালিকাভুক্ত সকল ট্যাংকলরীকে নিয়মিতভাবে নির্ধারিত মাসিক সদস্য ফি প্রদান করতে হবে।
উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে এনামুল হক রুবেলকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট ‘ট্যাংকলরী কার্যক্রম সমন্বয় কমিটি’ গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন—
১. এনামুল হক রুবেল — আহ্বায়ক
২. মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ — সদস্য
৩. জুবের আহমদ খোকন — সদস্য
৪. মোঃ রফিকুল ইসলাম — সদস্য
৫. মো: সানওয়ার আলী
সভায় আরও উপস্থিত ছিলেন—
আবু সুলতান মোঃ ইদ্রিস লেদু
সিরাজুল হোসেন আহমদ আলমগীর
ফয়জুল ইসলাম
খান মোঃ ফরিদ উদ্দিন বাবর
আব্দুল মোমিন
আখতার ফারুখ লিটন
রিয়াদ উদ্দিন
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

