১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১ গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ন এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী-০০ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০০ জন, আরসা সদস্য-০০ জন গ্রেফতার, জঙ্গি-০০ জন, হত্যা মামলায়-০৬ জন, ধর্ষণ মামলায়-০৪ জন, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৭ জন গ্রেফতারসহ ০৩ টি অস্ত্র, ০১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ০৮ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে এসআরবি-১১। পাশাপাশি-০৩ জন অপহরণকারী গ্রেফতারসহ-০৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত-০৫ জন, দস্যুতা মামলার আসামী ০০ জন, অনলাইন জুয়াড়ী-০০ জন, জেল পলাতক-০০ জন, প্রতারণার আসামী-০১ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ২১ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এসআরবি-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ দুপুরে এসআরবি-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ছামির ইসলাম (২০) ও মোঃ মনজুরুল ইসলাম (৩০) নামক ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ম্যাগাজিন সহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ছামির ইসলাম (২০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মোঃ হুমায়ুন এর ছেলে এবং আসামী মোঃ মনজুরুল ইসলাম (৩০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম সহ ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। এসআরবি হেডকোয়ার্টার্স এর নিদের্শনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরণের অংশ হিসেবে এসআরবি-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে ।


