অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৬ জেলা পুলিশ নাটোরের আয়োজনে পুলিশ লাইন্স, নাটোরে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ০২ দিন মেয়াদি পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, নাটোর মহোদয় উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে এই কোর্সের মডিউল পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি ও নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও পুলিশ সুপার মহোদয় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় সাধনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় নাটোর জেলার ফোকাল পয়েন্ট অফিসার জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।