আজ শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬ খ্রিস্টাব্দ
অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) নাটোর জেলার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় কোর্টে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। তিনি কোর্টের অফিস কক্ষ ও ব্যারাক পরিদর্শন করেন এবং ক্রমান্বয়ে কোর্ট অফিসে কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ আসমাউল হক, ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শকসহ কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Exit mobile version