সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান ছাত্রদল নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে নাহিদুজ্জামান শিপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠন দ্বিচারিতা ও ভণ্ডামি করছে। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে তারা ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও বলেন, ‘জিন্নাহর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। ডাকসুতে তাঁর ছবি টানানোর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই ছবি অপসারণ করতে হবে।’
ছাত্রদল নেতারা জানান, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এ বিষয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


