
সোনারগাঁ(প্রতিনিধি); সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার বীর সন্তান মুক্তিযোদ্ধা কাজী শাহাজাহান (৭২) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,১ মেয়ে,নাতী নাতনী,আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার বিকেলে তিনি নীজ বাড়িতে তিনি ইন্তেকাল করেম। বৃহস্পতিবার সকাল ৯.৩০মিনিটের সময় মহজমপুর শাহী মসজিদের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জামপুর ইউনিয়ন পরিষদসহ সকল মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

