আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ও জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় হয়।

এ সময় সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণের নিরাপত্তা ও জনসেবা আরও কার্যকর এবং জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Exit mobile version