আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁও(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিরিনা আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। ২ সেপ্টেম্বর রাতে উপজেলার সাদীপুর ইউনিয়নের ভারগাঁও (দরগাবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারি শিরিনা আক্তারকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক,তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারগাঁও (দরগাবাড়ী) এলাকার হানিফ সরকারের একতলা ভবনের ভাড়াটিয়া শিরিনা আক্তারের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছে গচ্ছিত থাকা৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শিরিনা আক্তার ভারগাঁও (দরগাবাড়ী) এলাকার বাসিন্দা। তার স্বামী বাবুল হোসেন। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি শিরিনা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,মাদকসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version