আজ শনিবার, আগস্ট ২৯, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ শহরের আনোয়ারপুর ও নোয়াগাঁ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই যুবকের ঝগড়াকে কেন্দ্র করে শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই যুবকের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি দুই গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ তুমুল আকার ধারণ করে।

এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় আহতদের সংখ্যা ও সংঘর্ষের প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা বা লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদুল হক।

Exit mobile version