
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে অভিনন্দন জানিয়ে অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও প্রবীণ নেতা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি তিনি তার মেধা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের মানুষের আশা – আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে।

