সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁও থানা তালতলা তদন্ত কেন্দ্রেের পুলিশ টীম অভিযান চালিয়ে পলাতক আসামি ১০ ঘন্টা পর রাজুসহ দুইজনকে গ্রেফতার করেছে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান তালতলা কেন্দ্রের ইনচার্জ এইচএম জসিম উদ্দিন। পুলিশ সুত্রে জানাযায় পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো.রাজু। বৃহস্পতিবার রাতেই সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকার সিগমা ওয়েল কোম্পানির পাশে থেকে ৫০পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রেে জানাযায়,গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন নেতৃত্বে,পুলিশের এক অভিযানে ৫০পিস ইয়াবাসহ রাজু নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তাকে আটকের হাতকড়া পরিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের রাস্তা অবরোধ করে ঘিরে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ পেয়ে আটক মাদক কারবারি পালিয়ে যায়। ঐ রাতেই অভিযান চালিয়ে পলাতক রাজুসহ দুইজনকে গ্রেফতার করা হয়।পলাতক আসামিকে ধরতে অভিযান পরিচালনা করে এস আই সেলিম,এ এস আই নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। জানাযায়,যে মো.রাজু মিয়া (২৯) এর বিরুদ্ধে ১। (5NYY1) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৫,তারিখ-০৫ অক্টোবর,২০২৫; জি আর নং-৩৭৬,তারিখ- ০৫ অক্টোবর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-৪০০, তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫, রুজু রয়েছে।আটকেকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।



