সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা
বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) বাদ মাগরিব নাসিক ৬ নং ওয়ার্ডের এসওরোডে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি মো: তাইজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিখন মন্ডলের সঞ্চালনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। এসময় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব মজিবুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ: রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক শমসের দেওয়ান, মো: নূর আলম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি আ: রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: নবী হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: রুবেল মিয়া, সহ-দপ্তর সম্পাদক সাগীর আলী, নাসিক ৮নং ওয়ার্ড তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে তাঁতীদলের নেতা-কর্মীদের দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি মজিবুর রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র যাতে নস্যাৎ না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক থাকতে হবে। দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতি তাজুল ইসলাম বলেন, দেশ ও দেশের মানুষের জন্য খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। ‘দেশের জন্য, দেশের মাটির জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবিরাম সংগ্রাম করে গেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।’



