আজ মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬ খ্রিস্টাব্দ

সেবা বান্ধব ও জনমুখী পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে অনুষ্ঠিত ০৫ (পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেশনে নিজে ক্লাস নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের প্রতি আন্তরিক, দায়িত্বশীল ও সেবামুখী আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
ক্লাসে তিনি থানায় আগত সেবা প্রার্থীদের সাথে করণীয় এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় করণীয় বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সেবা প্রার্থীদের সঙ্গে সৌজন্যপূর্ণ, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন ও সেবার মান আরও উন্নত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

Exit mobile version