
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ফুটবল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ও এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ করা হয়।
০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দুই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্টের হাতে ফুটবল তুলে দেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, মো. মুকুল, ফয়জুল হক বাবু ও ক্রীড়া সংগঠক আবুল হাসান।
এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট এ.বি.এম. হাফিজুর রহমান, সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শাহাজাহান কবির, সহকারী শিক্ষক (বি.পি.এড.) মো. সায়ফুল্লাহ, সহকারী শিক্ষক (আইসিটি) এস.এম. আলমগীর হোসেন, এবতেদায়ী প্রধান মো. নূরুজ্জামান, এবতেদায়ী মৌলভী মো. আশিক রহমান, সহকারী মৌলভী মো. রুহুল আমিন ও অফিস সহকারী মো. নজরুল ইসলাম।
ফুটবল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,মোঃ শাহিনুর রহমান , ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবাদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ শাহেদুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান প্রমুখ।

