আজ রবিবার, আগস্ট ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ(প্রতিনিধি): সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট শনিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো চৌরাস্তা এলাকায় যথাযথ মর্যাদায় তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া,জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান। উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন প্রধান,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা,সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এম.এ.মিলন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক। এসময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফিজ আহমেদ,মো. মিন্টু মিয়া আলমগীর,সোলমান,শাহ আলম,কাউসার, সালাউদ্দিন,নজরুল,মো.রফিক,আল আমিন, আফজাল,সামিরসহ বিএনপির অঙ্গ সংগঠনে ও সহযোগী নেতাকর্মী। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল দোয়া করা হয়।

Exit mobile version