আজ রবিবার, আগস্ট ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেস বিজ্ঞপ্তি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এক বিশেষ বার্তা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য মো: উজ্জ্বল হোসেন।

বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবন ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর।

​বিএনপি নেতা উজ্জ্বল হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার সংগ্রামের এক অবিনাশী প্রতীক। নানা আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশজুড়ে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছিল, তার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি।”

​তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় নানা নির্যাতন ও রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটাধিকার এবং মৌলিক অধিকার রক্ষায় কখনো আপস করেননি। নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি এবং দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেন।

Exit mobile version