আজ বুধবার, আগস্ট ৫, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়ীকে আটককরা হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় অটোচালকের হত্যা কান্ডের ঘটনায় স্ত্রী ও শাশুড়ীকে আটক করে থানা পুলিশ। জানাযায় অটোরিকশা চালক সজীব (২২) বিকেলে কাজ শেষে বাড়িতে এসে খাবার চাইলে তার স্ত্রী আফসানা ভাত দিলে তা খেয়ে অসুস্থ হয়ে পরেন স্বামী সজীব। এর কিছুক্ষণ পর আশেপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে আসলে ঘরের ভিতর ছোট জানালায় ঝুলে থাকতে দেখা যায় সজিবকে। স্থানীয় উদ্ধার করে সন্দেহ হলেও তারাহুরো করে সজীব কে আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সজীব হোসেন (২২) চার বছর আগে প্রেম করে বিয়ে করে আগসানা আক্তার (১৯) কে। তাদের সংসারে ৫ মাস বয়সী ইনায়া জাহান মরিয়ম নামে একটি কন্যা সন্তান রয়েছে।

Exit mobile version