
তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিরাপদ সাইবার স্পেস নিয়ে এখন বেশিরভাগ মানুষ আতঙ্কিত। প্রযুক্তির উৎকর্ষে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন। এ ছাড়া ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব তো আছেই। প্রতিদিন নতুন নতুন সুযোগ-সুবিধা নিয়ে নতুন নতুন গ্যাজেট যেমন হাজির হচ্ছে, প্রতিদিনই গজিয়ে উঠছে নতুন নতুন অ্যাপ। এসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। এসব অ্যাপের যেমন সুবিধা আছে, তেমনি রয়েছে শঙ্কার জায়গাও। তাই ব্যবহারকারীদের সাইবার সুরক্ষা দিতে বেশ কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। নিরাপদ ও অশ্লীলতামুক্ত সাইবার স্পেস গড়তে শেরপুরের কলেজপড়ুয়া নাঈম আহাম্মেদ কাজ করছেন। তার ভাষায়, ‘আমাদের মূল লক্ষ্য, অনলাইন প্ল্যাটফর্মকে নিরাপদ ও অশ্লীলতামুক্ত রাখা।’
শেরপুরের জংগলদী মধ্যপাড়ার বাসিন্দা মো: ছাইদুল ইসলামের ছেলে ও ডাঃ সেকান্দর আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাঈম শৈশব থেকেই তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন বিষয়ে আগ্রহী ছিলেন। প্রযুক্তির প্রতি সেই আগ্রহ থেকেই তিনি সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতা অর্জনের পথচলা শুরু করেন।
তিনি তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে আগ্রহী এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অনলাইন প্রতারণা, ফিশিং, ফেসবুক অ্যাকাউন্ট নিরাপত্তা এবং ডিজিটাল সচেতনতা নিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন।
বর্তমানে তিনি Sherpur Cyber Helpline (SCH) এর একজন অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক পরামর্শ প্রদান এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার উদ্যোগে যুক্ত রয়েছেন।
নাঈম আহাম্মেদের লক্ষ্য হলো প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানো এবং সচেতনতার মাধ্যমে সাইবার অপরাধের ঝুঁকি কমাতে ভূমিকা রাখা। তিনি বিশ্বাস করেন, সঠিক তথ্য, নিয়মিত সচেতনতা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব।
২০২১ সাল থেকে তিনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা, বিভিন্ন সাইবার সমস্যার সমাধান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতে নিয়মিত পরামর্শ ও সচেতনতামূলক তথ্য প্রকাশ করছেন।
তাঁর ভাষ্য, বিভিন্ন সময়ে দেশের বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি মোকাবিলায় তাঁর পরামর্শ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পরামর্শ প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাঁর।
ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নাঈম আহাম্মেদ এর এই উদ্যোগ প্রযুক্তিনির্ভর সমাজে নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

