
মোঃ নাঈম
গাজীপুরের শ্রীপুর থানায় নতুন দায়িত্ব গ্রহণের পরপরই ‘মাদকমুক্ত শ্রীপুর’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর। তার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতিতে ইতোমধ্যে চাপে পড়েছেন এলাকার মাদক কারবারিরা।
দায়িত্ব গ্রহণ ও ঘোষণা
গত ২০ মে ২০২৬তারিখে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. শাহিনুর। দায়িত্ব বুঝে নিয়েই তিনি সাংবাদিকদের বলেন, “শ্রীপুরকে মাদকমুক্ত করতে আমি বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং যারা তাদের পৃষ্ঠপোষকতা করবে, কারো সাথেই কোনো ধরনের আপস করা হবে না।”
ওসি শাহিনুরের নির্দেশনায় গত দুই সপ্তাহে শ্রীপুর থানা পুলিশ উপজেলার মাওনা, বরমী, টেপিরবাড়ি ও গোসিংগা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক সেবনের জন্য পরিচিত কয়েকটি আস্তানাও উচ্ছেদ করা হয়েছে।
এলাকাবাসীর বলেন- শুধু অভিযানই নয়, প্রতিরোধেও জোর দিচ্ছেন এই কর্মকর্তা। তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে গিয়ে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করছেন।
এ বিষয়ে ওসি শাহিনুর বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। আমরা আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। কারো কাছে মাদক সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানান, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে।”
ওসি শাহিনুরের কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। গোসিংগা ইউনিয়নের এক সমাজকর্মী বলেন, “আমরা চাই এই অভিযান শুধু কয়েক দিনের জন্য না হোক। ওসি সাহেবের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকলে শ্রীপুর থেকে মাদক নির্মূল সম্ভব।

