নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) মামুনুর রশিদ এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ০৫/০৭/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০৩.৪০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন নওয়াগাঁও ইউনিয়নের অন্তর্গত বানেশ্বর্দী গ্রামস্থ পলাতক আসামি মোঃ আল আমিন (৪০), পিতা- জাহিদুল হক, ধৃত আসামি সালেহা (৩০) এর শয়ন কক্ষের খাটের উপরে তোষকের নিচ হতে ১। মোসাঃ ছালেহা (৩২), পিতা-মৃত আব্দুল হেকিম, স্বামী- আল আমিন, মাতা- রিনা বেগম, সাং- বানেশ্বরদী, ইউনিয়ন- নওয়াগাঁও, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ’কে ১৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। ধৃত আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



