ঢাকা রেঞ্জের বিদায়ী ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) শ্রদ্ধেয় রেজাউল করিম মল্লিক এর সম্মানে ৩০ জুন ২০২৬ খ্রিঃ ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী ডিআইজি মহোদয়ের বর্ণিল ও গৌরবময় কর্মজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি যেভাবে পুলিশ বাহিনীকে সমৃদ্ধ করেছেন, বক্তাদের আলোচনায় তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী ডিআইজি মহোদয় তাঁর কর্মকালীন সময়ে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা সহ রেঞ্জ অফিসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিভিল স্টাফগণ। এছাড়াও ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


