অদ্য ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বেলা ১১:০০ ঘটিকায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল(ইউএনএফপিএ) সহোযোগিতায় নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়ের সভাপতিত্বে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় এক আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় সভায় সঞ্চালনা করেন জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।
সভায় সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সমাজসেবা অধিদপ্তর, নারী ও শিশু বিষয়ক অধিদপ্তর, শিক্ষক, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, ভুক্তভোগীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।


