আজ বুধবার, জুন ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে মিছিল করা হয়েছে। মিছিলের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।২৩ জুন মঙ্গলবার দুপুরে মহাসড়কের কাঁচপুরে নারায়ণগঞ্জ: ৫ আসনের সাবেক সাংসদ পুত্র মহানগর যুবলীগ নেতা আজমেরী ওসমানে সমর্থকরা মিছিলটি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া মিছিলে শতাধিক নেতাকর্মীকে মুখে মাস্ক পরিহিত অবস্থায় আওয়ামী লীগ,শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা শুভ শুভ শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন,শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি  নাই ও জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তবে, মিছিলকারীদের কারো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে আওয়ামী যুবলীগের এ মিছিল সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরতরা অবগত নন বলে জানিয়েছেন। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মো. শামীম শেখ বলেন,মিছিল সম্পর্কে তারা  জানেন না। খোজ নিয়ে জানার চেষ্টা করবেন। সোনারগাঁ থানার ওসি মো.গোলাম সারোয়ার  বলেন,সকাল থেকে কাঁচপুর অবস্থান করছেন। তার এরিয়া কোনো মিছিল হয়নি বলে দাবি করেন। কাঁচপুর হতে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও কাঁচপুরের একাংশ সিদ্ধিরগঞ্জ পড়েছে। সেখানে মিছিল হয়েছে কিনা  তথ্য নিচ্ছি। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী জানান, মিছিলের কোনো পোস্ট এখনো পাননি। অনেক সময় পুরাতন মিছিলের ভিডিও দিয়ে পোস্ট করা হয়ে থাকে। মিছিল সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

Exit mobile version