নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ।
সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার সাহেদ হোসেন।
বক্তারা সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্লাবগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মো. হাবিবুর রহমান হাবিব, মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, মো. কামরুজ্জামান রাসেল, আ ম আখতারুজ্জামান মুকুল, শফিকুল আলম বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী, শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর, লুৎফর রহমান সৈকত, শাখাওয়াতুল করিম পিটুল, ইমদাদুল হক খান, করুন কুমার ঘোষ, মো. আলতাপ হোসেন, মীর রফিকুল ইসলামসহ অনেকে।
এ সময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধি এবং নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান।


