৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন, একটি অরাজনৈতিক ধর্ম নিরপেক্ষ প্রবীণ নাগরিকদের তথ্য গবেষণা চর্চা বিষয়ক মৌলিক অধিকার সংরক্ষিত মনো বিকাশ মানবিক অসাম্প্রদায়িক সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন।
বৃদ্ধাশ্রম নয় পরিবার হউক সুরক্ষিত বাসযোগ্য স্থান এই চেতনাকে ধারন করে সকল প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত হউক জীবন সাজাতে জীবন বাঁচাতে একই বৃত্তে চেনা অচেনা বন্ধুদের মিলন মেলা।
২০ জুন শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বরফকল চৌরঙ্গী ইকোপার্ক ভাসমান জাহাজ এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ফিরোজ কায়সার আজম। এ সময় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সংগঠনের সহ সভাপতি মো: শহিদ উল্লাহ ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম।
এ সময় বক্তব্য রাখেন , এ,বি,এম, জাকারিয়া, মো: শফিকুল ইসলাম আরজু, ফয়েজুর রহমান,সালিমা হোসেন শান্তা।
বক্তব্যে বক্তরা বলেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সংগঠনের উদ্যোগে বর্ষা মৌসুমে বৃক্ষ রোপন ও মৌসুমি ফল উৎসবের আয়োজন করার এবং বর্ষপূর্তি উপলক্ষে আগামী আগস্ট মাসে বর্ষপূর্তি উদযাপন করার পরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়।
এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাহার উদ্দিন বাহার, এস,বি,দেব দিপু,আবুল হোসেন,সুজন,উর্মী আক্তার,মো: হাবিবুল্লাহ, হেলেন,নার্গীস আক্তার, ইশরাত জাহান মায়া,জিয়া আদিল, উজ্জ্বলসহ প্রমূখ।



