কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নসহ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল‘কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রপ্ত সভাপতি দুলাল মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় দুলাল মিয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে গঠিত এই পূর্ণাঙ্গ কমিটি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে নতুন মাত্রা দেবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে।
নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত,শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


