
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাইদুর রহমান খান সজিবের জন্মদিন। দিনটি উপলক্ষে তাঁর বাড়িতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বর্ষণ করেন স্থানীয় নেতা-কর্মী ও ইউনিয়নবাসী।
ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে মাইদুর রহমান খান সজিব একজন সুপরিচিত ও জনপ্রিয় মুখ। মানবিক কাজে তাঁর সম্পৃক্ততা তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। এলাকার অসহায়, দুস্থ ও অসুস্থদের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা, এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি সবার আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ মাইদুর রহমান খান সজীব সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে প্রাধান্য দিয়ে তিনি আসন্ন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। জন্মদিনে তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন এলাকার গুণীজন, যুবক-তরুণ ও সাধারণ ভোটাররা।
পেশাগত জীবনে যুবদলের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও কল্যাণমূলক কাজে সজিব খান এর অবদান রাজাবাড়ী ইউনিয়নের মানুষের কাছে আশার আলো হয়ে আছে বলে মনে করছেন অনেকে।

