
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অনুসন্ধানী সাংবাদিক ও গাজীপুর সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান সবুজের জন্মবার্ষিকী আজ, তাকে জন্মদিনের শুভেচ্ছা।
যিনি অনুসন্ধানী পত্রিকা ঘটনার আড়ালে নিজস্ব প্রতিবেদক হয়ে দেশ ও জাতির সামনে অনিয়ম, দুর্নীতি এবং অপরাধের খবর তুলে ধরেছেন, তার এই বিশেষ দিনে তার সাংবাদিক বন্ধু ও পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে দিনব্যাপী আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। একজন নির্ভীক সংবাদকর্মী হওয়ার পাশাপাশি মেহেদী হাসান সবুজ বিভিন্ন পেশাজীবী সংগঠনে অত্যন্ত দক্ষতার সাথে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত দায়িত্ব পালনে তার অসীম সাহসিকতা, মেধা এবং সততা সত্যিই তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা। তিনি সবসময় অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচনে সচেষ্ট থেকেছেন। গাজীপুর সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সবুজ এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সমৃদ্ধ পেশাগত জীবনের পাশাপাশি আগামী দিনগুলোতে তার ক্ষুরধার কলম আরও সচল থাকুক, এই শুভকামনা আমাদের সকলের।

