
কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন নারায়ণগঞ্জ জেলা পরিষদের ভূমির দীর্ঘদিনের বকেয়া ভূমি উন্নয়ন কর চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো: আ: মোতালের হাতে ( ১৪৬১৬৮৯) চৌদ্দ লক্ষ একষট্টি হাজার ছয়শত উননব্বই টাকার একটি চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এড আবুল কালাম এর কন্যা অ্যাডভোকেট নূুর বাধন সহ গগণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।

