আজ বুধবার, মে ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি মনির খাঁন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার(২৩মে) রাতে আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মনির খাঁন ওই এলাকার মৃত মানিক খানের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের দায়েরকৃত একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত ৬৪ নম্বর মামলার এজাহারনামীয় আসামি ছিলেন এই মনির খাঁন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version