
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদায়নপ্রাপ্ত) আবুল বাশার তালুকদারকে তার সাম্প্রতিক পদায়নের জন্য বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন বলে সহকর্মী ও সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন। তিনি ময়মনসিংহ জেলার কৃতি সন্তান। কর্মজীবনে তার অবদান ও দায়িত্বশীল আচরণের জন্য তাকে একজন মেধাবী ও বিচক্ষণ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। নতুন পদায়নের মাধ্যমে তার যোগ্যতার যথাযথ স্বীকৃতি পাওয়া গেছে বলে অনেকে মন্তব্য করেছেন।ডিএমপি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন পক্ষ থেকে তার নতুন দায়িত্বের সফলতা কামনা করা হচ্ছে। তিনি ১৮ তম বিসিএসে দ্বিতীয় হন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। ক্যাডেট কলেজের ছাত্ররা বেশিরভাগ সেনাবাহিনীতে যোগদান করলেও পুলিশের প্রতি অকৃত্রিম ভালবাসা থাকার কারণে তিনি এ পেশায় যোগদান করেন। দৈনিক জনদর্পণের পক্ষ থেকেও তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।আল্লাহ তা’আলা তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনে আরও সফলতা দান করুন—এমনটাই প্রত্যাশা।

